Pages

Sunday, May 21, 2017

আজীবন ভালবাসা

মোহাম্মদ অংকন
'ভালবাসি তোমায়', ছিল প্রথম বলা 
প্রত্ত্যুরে 'না' শুনব, ছিল মোর অজানা। 
শৈশব অবধি তোমায় রেখেছি আগলে 
ফুলের আঘাতও দেই নি কভু ভূলে। 
কৈশরে তোমায় পাই নি দীর্ঘদিন দেখিতে 
তবে ভালবাসা জমিয়েছি তার বিপরীতে। 
যৌবনের সাক্ষাতে করেছি ভালবাসার নিবেদন 
এখন নাকি ভালবাসা তোমার নিষ্প্রয়োজন। 
তাই যদি হত, পূর্ব সম্মতি কি ভুল? 
যে ভুলে ভালবেসে আমি হারিয়েছি কূল। 
বৃদ্ধকাল অবধি আমি হারাব না তোমার আশা 
তোমার তরে রইবে আমার 'আজীবন ভালবাসা।'

1 comment: