Pages

Saturday, December 3, 2016

ভেবেছ কি তুমি?

কবি-মুছীহুর রহমান শিহাব
হে তরুণ, কখনো ভেবেছ কি তুমি
করতে চায় কি শয়তানে?
সারাদিন লেগে থেকে তোমার পিছনে
তাল দেয় যতসব নাচগানে!
কামুক ইচ্ছে তার মনেপ্রাণে
ধোঁকা দিয়ে তরুণ মুমিনে
নষ্ট করাই লক্ষ্য ঈমান আমান
অতি সঙ্গোপনে(!)
বাকীরা সবাই তার বন্ধু প্রতিম
যাহাই চায় তাহাই করে
এতটাই তারা শিকলপড়া অনুরাগী
প্রেমে তার জর্জরে।

No comments:

Post a Comment