Pages

Thursday, December 8, 2016

তুমি এলে...

কবি-শেখ বিপ্লব হোসেন

সেই তুমি এলে অবেলায়, 
যখন আমার সবুজ শ্যামল ফসলের ক্ষেত 
চৈত্রের তাপদাহে পুড়ে সবই নিঃশেষ 
অবশিষ্ট কিছুই নেই আর, 
তখন তুমি এলে ভালোবাসার বার্তা নিয়ে। 
যখন আমার দু’চোখে নেমে এসেছে 
ধুসর ঘোর অন্ধকার 
যখন আমার সোনালিদিন মিশে গেছে 
ঐ সুদূর আকাশের নীলিমায় 
যখন আমার গানের বীণা থেমে গেছে 
হারিয়ে ফেলেছি চেনা যত সুর 
ভুলে গেছি চেনা পথ-ঘাট, 
তখন তুমি এলে ভালোবাসায় সিক্ত করতে 
আমার জীর্ণ-শীর্ণ কুটিরে। 
সখী, তোমার এই আকাশসম প্রেম-ভালোবাসা বলো, 
আমি কোথায় লুকিয়ে রাখি? 
তুমি এলে এই অবেলায়!

No comments:

Post a Comment