Pages

Sunday, December 4, 2016

মা

কবি-মোঃ জাহাঙ্গীর আলম
মা যে আমার অতি আপন
লাগে আমার তরে,
আদর সোহাগ ভালবাসায়
মনটা দেয় ভরে।

যখন আমি ছোট ছিলাম
ছিলাম শিশুর মতন,
আমার মায়ের মুখের বুলি
ছিল আমার কথন।

আমার মায়ের মুখের হাসি
মায়ায় ভরা মন,
মনের কোণে মায়ের কথা
বাজে সারাক্ষন।

মা তুমি সুখে থেকো সেই
অন্ধকার কবরে,
তোমার জন্য দোয়া করি
মন উজার করে।

No comments:

Post a Comment