Pages

Wednesday, December 7, 2016

আম্মুর আদেশ

কবি-জাহাঙ্গীর আলম আজাদ
যেসব কথা আম্মু আমায়
বলেন সদা নিত্য
সেসব কথা মানি আমি
যেমন মানে ভৃত্য!
আম্মু বলেন রাখবি সাহস
সত্য কথা বলতে
শক্তি যেনো থাকে পায়ে
মিথ্যা বুলি দলতে!
নামলে আঁধার ভীতুর মতো
দেখি নাযে টলতে
বীরের বেশে আলোর দেশে
দেখি যেনো চলতে!
কষ্ট পেলেও দেখি যেনো
কান্না ভুলে হাসতে
মানুষ হবার স্বপ্ন যেনো
নেত্রে দেখি ভাসতে!

No comments:

Post a Comment