Pages

Wednesday, December 21, 2016

প্রত্যাশা

কবি-শেখ বিপ্লব হোসেন
আঁধার কেটে আলোয় আলোকিত হোউক এ পৃথিবী আবার 
সোনালি আলোয় ভরে উঠুক এ ধরণীর প্রাণ, 
সুবাতাসে নেচে উঠুক প্রকৃতির পত্রপল্লব; 
থেমে যাক রাজপথের ঐ রক্তাক্ত শবমিছিল 
কোমল শিশুর মুখে ফুটে উঠুক আবারও মিষ্টিমধুর হাসি, 
পাখির কলতানে ভরে উঠুক আমার এই সবুজ, 
শ্যামল বাংলা! 
নিপাত যাক জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ। 
এসো! আমরা আবার দল মত ভুলে 
 মিলেমিশে গড়ে তুলি একটি সুস্থ, সুন্দর দেশ, 
তোমার আমার ঠিকানা 
 মাতৃভূমি বাংলাদেশ!

No comments:

Post a Comment