Pages

Wednesday, December 14, 2016

প্রেমসমাধি

কবি-আবুল কালাম আজাদ 
মাতাল দু'মন বেতাল প্রেমে 
হোঁচট খেয়ে — 
প্রেমসাগরের কিনারাতেই 
নুইয়ে পড়ে। 
প্রেমের কথা, বিরহ ব্যাথার 
 হাওয়ায় উড়ে— 
দুটি মনের বিভেদ বাড়ে 
ধীরে ধীরে।
ঠুনকো কোন অবিশ্বাস্ 
বা অভাব এসে 
গ্রাস করে নেয় ভালবাসা 
অবশেষে। 
প্রেমে পাগল দুটি মনের 
অযোগ্যতায়। 
 অথবা তা কোনজনের 
অসততায়। 
জ্বলতো যে প্রেম দিবানিশি 
নিরবধি। 
তা-ই হয়েছে সর্বনাশি 
প্রেমসমাধি।

No comments:

Post a Comment