Pages

Tuesday, January 3, 2017

ধীরলয়ে বও

কবি-তাসলিমা রুবি
কায়মনে বলতে থাকি ধীরলয়ে বও
সবটুকু হৃদয় অধিকারে লও।
কামনার গন্ধ খুঁজোনা কোথাও
শুধু ভালবাসা হও,ধীরলয়ে বও।
ঝিরঝির বাতাসের মিষ্টি সুবাস হও
ঝড়ো হাওয়া হয়োনাকো
দিন শেষে ক্ষয়োনাকো
জীবন জুড়ে রও,ধীরলয়ে বও।
একটি গানের কলি,একটি সন্ধ্যা বলি
স্মৃতি হয়ে রও,তবু ধীরলয়ে বও।

No comments:

Post a Comment