Wednesday, April 12, 2017

বৈশাখ

কবি-তাসনিম মেহজাবীন মুমু
বছর ঘুরে আসো তুমি
প্রাণের বৈশাখ,
চারিদিকে পরে যায়
লাল সাদার হাক ডাক।
এই দিনে মেতে ওঠে
সবাই উৎসবে।
ব্যবসায়ীরা নতুন করে
লেখেন হালখাতা,
এই দিনে ভালোবাসি
খেতে ইলিশ পান্তা।
পুরানো গ্লানী ভুলে গিয়ে
জীবনের পাতায় লিখি নতুন কথা,
বরণ করি তোমায়
দিয়ে মঙ্গল শোভা যাত্রা।

No comments:

Post a Comment