Pages

Wednesday, May 17, 2017

তুমি আর আমাকে ভালবাস না

মোহাম্মদ অংকন
'তুমি আর আসবে না' বলেও এসেছিলে আজ, 
দীর্ঘ অবধি খোসগল্পে মেতেছিলে একবারও স্মরণ করনি 
এই আমাকে যে তোমাকে বসন্ত অবধি ফুলেল শুভেচ্ছা দিয়েছে। 
আজ তারাই তোমার প্রেক্ষাগৃহে স্থান পেল, 
যারা তোমার বিরুদ্ধাচারণ করেছে, 
অথচ বৃথা হল আমার নিরলস ভাবনা। 
শেষ বসন্তেও যখন একা ছিলে,আমায় করেছ অনুভব 
তোমার অনুভবের তাড়নায় দুরে থাকতে পারিনি, 
দুজনের জীবনের গল্প মিলিয়েছি, 
স্বপ্ন দেখেছি যুগলবন্দী হয়ে বাঁচার। 
আজ যখন আমাকে ছাড়া আড্ডার পসরা সাজিয়েছ, 
তখন আমি ভালবাসার গল্প লেখা বন্ধ করেছি। 
সে দিনের স্মৃতি তোমার মনে নেই,কিন্তু আমার আছে, 
ভালবাসার প্রত্যক্ষদর্শী রাখতে চেয়েছিলে, আমি বলেছিলাম,'তুমি আমার প্রমাণ।' 
আর আজ কি হল?আসবে না বলেও এলে, 
অন্যের হাত ধরে,আমার প্রতিশ্রুতির ভালবাসা বিনাশ করে, 
বুঝতে বাঁকি থাকল না,'তুমি আর আমাকে ভালবাস না।'

1 comment:

  1. অনেক অনেক ধন্যবাদ ভাই

    ReplyDelete