Pages

Wednesday, May 17, 2017

হলুদ চোখ

মাহমুদুল ইসলাম
অপরূপ সে চোখ, শালিকের হলুদ দুটি চোখ 
ঘুমিমে আছে যেন আমার স্বপ্ন কাননে, 
রাস্তার মোড়ে মোড়ে সবুজ গাছের ফাঁকে 
এমনকি আনন্দ আবেগ সব খানে দুটি চোখ, 
শালিকের হলুদ দুটি চোখ। 
কি সরল সে চোখ ছাই রাঙা দেহের মাঝে মনে হয় 
প্রিয়ার প্রেম মিশে হলুদ রঙের সাজে। 
 নেমন্ত্রণ তোমায় প্রিয়ো চোখ, শালিকের হলুদ দুটি চোখ। 
তুমি বারে বারে এসো আমার স্বপ্নলোকে আমার অবসরে, 
ঘুমের আরমোরায়, এসো আমার খোলা জানালায় 
এসো তুমি হলুদ চোখ।

No comments:

Post a Comment