Pages

Monday, May 22, 2017

আর কত ?

মোঃ ইসমাইল হোসেন আবির
রাজন মেরেছিস স্বজন কেঁদেছে 
বাঁধ ভেঙ্গেছে জলের 
আয় দেখি তোর বুকের পাঠা 
আমিও যে তার দলের। 
আর কত মারবি রাজন 
ভাসাবি কত জলে 
দেখনা চেয়ে পাজর ভাঙ্গার 
কষ্ট কাকে বলে। 
কি ভেবেছিস, আমি মাটির প্রদিপ ? 
নিভু নিভু হয়ে জ্বলে ? 
বারে বারে এসে ভয় দেখিয়ে 
হেসে হেসে যাবি চলে। 
আমি জ্বলতে জানি, জ্বালাতে জানি 
যদি সলতেটা দেয় উস্কে 
জ্বলে পুড়ে তোকে মরতে হবে 
ছাড়তে হবে দেশকে। 
দেখেনি'ত কেউ ত্যাজ আমার 
আয় চ্যাখে নে তুই 
ক্ষোভের অনলে ভস্ম হবি 
আমি ঠোট দিয়ে আকাশ ছুঁই। 
আমার দেশে চলবেনা আর 
তোর ক্ষমতার বড়াই 
জেগে গেছে আজ আমজনতা 
গ্রামে গ্রামে সব পাড়ায়।

No comments:

Post a Comment