Monday, January 16, 2017

দুঃখের বাসর

কবি-সায়েখ শীতল
 
আমি ভুল করে নাম বলি তোর 
ভুল করে তোর চোখে পরেছে নজর। 
কাজল আঁকা তীর চোখে 
মম-তা বিঁধেছে বুকে 
কাঁচা ফুল হয়ে আজ,ছড়ালি আতর। 
তোর মাঝে এতো রূপ, আগে দেখিনি 
ভাল বেসে ছিলি তুই,ভাল বাসিনী 
আমার এ অবুঝ মন 
ভুলে ছিলো পাওয়া ধন 
এতো কাছে পেয়ে তোরে, করিনি আদর। 
আজ কেন কাছে এসে,এই অবেলায়, 
জরিয়ে নিলি আমারে, যাদু মমতায়? 
তোর ঐ মধু বুকে 
আমার এই মাথা রেখে 
সুখেতে ভাসালি আজ,দুঃখের বাসর।

No comments:

Post a Comment