Monday, January 2, 2017

শেষ সূর্যাস্ত

কবি-তাসলিমা রুবি
খেরো খাতায় লিখতে চেয়েছিলাম বছরের শেষ দিনটি
চেয়েছিলাম পুরাটা সন্ধ্যা তোমার পাশে বসে কাটাবো।
ধোঁয়া ওঠা কফির কাপে অথবা তোমার ঠোঁটের ইজেলে
লিখবো আমার নাম।
শহর জুড়ে আজ কারপিউ জারী
স্বাধীন দেশে ভালবাসারা বন্দি পাখি
আলো আঁধারির টিকিটে বিকোয় আজ
ভালবাসার সাকী,
শুরা পাত্রে নিঃশেষ রাত্রি
রাত পোহালেই রবে না
কেউ সহযাত্রী।
রাস্তাটা বন্ধ,তাই ধোঁয়া ওঠেনি আজ কফির কাপে
তবু তোমাকে ছুঁই গভীর অনুরাগে!
তুমি নতুন বা পুরনো কোন চিজ তো নও
আমার প্রতিদিনের আপডেট ভালবাসা হয়ে রও।

No comments:

Post a Comment