কবি-সাদিয়া সিদ্দিকা
পরপর কয়েকশো কবিতা চিতায় জ্বেলে
দিয়েছিলাম
কবিতার মষ্তিষ্ক গলে
গিয়েছিল,
অক্ষরগুলো বজ্রপাতের আঘাতেও
বজ্রকাষ্ঠিত হয়নি
কবিতার তেজ
বজ্রের তেজের চেয়ে বেশী ছিল
বলে!
পৃষ্ঠার মাঝে কেবলই আত্মকথন,
কবিতার
দুয়ারে রাঙা রাঙা শব্দগুচ্ছ
মৃত্তিকার জ্বলন্ত
কাব্যে নিশিকর
ভাবে চলন্ত দিগন্ত,
পৃথিবীর মাঝে আজ
আড়ম্বরতা!
প্রকৃতির স্তনে ইন্দ্রধনুর রেখায় স্তব্ধময়
রেশারেশী চলছে,
একটা বানান ভুল
হয়েও আজ কবিতার পাতায় নির্ভুলতা!!
লক্ষিন্দরের স্মার্নান্দীনি আজ অতল
গহ্বরে
লুকিয়ে আছে যোজন
বিয়োজনের স্পৃহায়!
ও জলে পা ডুবিও না!ও জলে কবিতার
ঘ্রান নেই,
আছে শীতল করার তীব্র
যন্ত্রনা!
নতজানু হয়ে সহস্র বছরের বিনিদ্রিত
রাত আজ
শিরনামহীন হয়ে রাজপথে
নেমেছে শীরনাম হতে,
ও শহরে যেও না!
ও শহরের আষ্টেপৃষ্ঠে
জড়িয়ে আছে সতন্ত্রময়ী ঘৃণাময় কাব্য!
জলাঙ্গিনীর পুড়ে ফেলা কাব্য আবার
প্রান পেল বলে,
ব্রক্ষ্মান্ড কৃতার্থ হয়নি।
কবিতার শেষ মলাটে ধুলো জমে
গিয়েছে,
ধুলোর শৈল্পিকতায়
কবিতাদের মৃতদেহ চিতাশালায় পুড়ে
যাক!
ও শহরে কেউ যেও না,
ও শহরে
কবিতাদের চিতা পুড়ানো হয়!
কবিতার
চিতায় তীব্র গুমোট গন্ধ!
কবিতার চিতায় কবিতাদের মষ্তিষ্ক
গলে গিয়েছে,
কবিতার চিতায় আজ
কবিতার মৃতদেহ চাপা পরে আছে!

No comments:
Post a Comment