Saturday, May 20, 2017

বসন্ত

মোহাম্মদ অংকন
বসন্ত ! বসন্ত ! বসন্ত ! 
তুমি চির যৌবনা,চির প্রাণোবন্ত! 
উদিলে ফাল্গুনী হাওয়া 
তোমারে যায় পাওয়া, 
তুমি যে সদা উদ্দেলিত,সদা জীবন্ত! 
বসন্ত ! 

পাতা যায় ঝোরে,নদী যায় মরে 
তোমারে পাই তবুও ফিরে ফিরে। 
ফোঁটে ফুল বাগিচায় 
ভ্রমকৃষ্ণ পিছন ধাঁয়, 
তুমি যে রুপবতী,অনন্যা,প্রেমাগুনে জলন্ত! 
বসন্ত ! 

প্রিয়জনের আশে চোখ মোর ছলছল 
তোমার আশে কভু হয় নি বিফল। 
কৃষাণের ধান ক্ষেতে 
দেখি তোমায় নাচিতে, 
তুমি অতি চঞ্চল,অতি হর্ষময়ী,ঋতুছন্দে চলন্ত! 
বসন্ত ! 

পূর্ণিমার আলোসহিত জ্বলন্ত তারকালো 
ফাল্গুনী রাতে আমার চোখ জুড়ালো। 
গেয়ে বসন্তের গান 
ফিরে পেলাম প্রাণ, 
তুমি যে প্রাণের সঞ্চারিণী,তুমিই অনন্ত! 
বসন্ত !

1 comment: