মোহাম্মদ অংকন
ঘুমাই
জাগতিক চিন্তা হতে মুক্ত হতে।
যখন ঘুমাই
স্বাপনিক একটা জগৎ চলে আসে।
মনে হয়,
কাল হতে কাল
রাত হতে রাত
স্বপ্ন দেখছি;
যখনই স্বপ্ন ভাঙ্গে
যখনই ঘুম ভাঙ্গে
যখনই জেগে উঠি
মনে হয়,
এ এক স্বল্প স্বপ্ন ছিল।
আবার ঘুমিয়ে পড়ি
স্বচ্ছ স্বপ্নের আশায়,
ঘুম আসে না
আবার জাগতিক চিন্তা শুরু হয়।
মনে হয়,
পৃথিবীর সব দায়িত্ব
আমার
সব কাজ আমার
সব ব্যর্থতা
আমার জন্য
আমিই একমাত্র নগণ্য;
এক চোখের কোণে জল আসে
আর্দ্রতা মাখা,
যখন ঘুম আসে না
যখন ঘুমাতে পারি না
আর্দ্র চোখ মেলে ধরি,
না রাত
না সকাল
ঘড়ির কাটা হয়ত থেমেছিল
মনে হয়,
আমার স্বপ্নের পসরা গুণতে
ঘুমের ঘোরে
প্রলাপ শুনতে
এদিক ওদিক গড়াগড়ি দেখতে।
আবার ঘুমাই
ঘুমে বিভোর
স্বপ্ন আর আসে না;
অতঃপর বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায়
জানালা খুলে দেখি-
শহরের ব্যস্ততা বেড়েছে
মানুষ কর্মে ছুটছে।
আমিও কর্মে ছুটব ভেবে
যখনই শার্ট পড়ি
যখনই টাই পড়ি
যখনই জুতার ফিতা বাধি
কে যেন হাত ধরে
থামিয়ে দেয়
কষ্টদায়ক কথাটি বলে-
' তুইতো বেকার।'
তখন ভাবি,
পৃথিবীতে আমার কোনো দায়িত্ব নেই
আমার কোনো কাজ নেই
কর্ম নেই
ব্যর্থতা কিসের?
বেকার,তুমিই উত্তম!
খাও
ঘুমাও
আর পূণ্যদৈর্ঘ্য স্বপ্ন দেখ।

No comments:
Post a Comment