মোহাম্মদ অংকন
বৃষ্টিতে ভিজেছ আজ; দেখেনি তো কেহ?
ভেজা চুলে মৃদুমন্দ বাতাসের খেলা
বইয়ে পড়েছে জল। ভাংগা জানালা
পটে আমি চেয়ে দেখেছি তোমার দেহ।
স্নিগ্ধ কদমফুলে জলের কান্নাস্নেহ
লুটিয়ে পড়ে তোমার দুপদে নিরালা,
ফিরে পেয়েছ তবে যেন কৈশর বেলা
আমার চোখে রোদ শুকিয়েছে মধ্যাহ্ন।
নেত্রদর্পে দেখেছি তোমার ভেজা রুপ
লেগেছে নিদারুণ পূর্বের চেয়ে ভালো
যতটুকু পেরেছি দেখেছি থেকে চুপ,
বৃষ্টি থামতেই মৃদু নাচন পালালো
প্রকৃতি যে স্তব্ধ! আমি একা নিঃশ্চুপ
বৃষ্টি ভেজা মধ্যাহ্নে চোখে ঘুম হারালো।।

tnx vai
ReplyDelete