Sunday, May 21, 2017

সূর্যভষ্মে মাথা রেখে

সখিনা সুলতানা ঝর্না
সূর্যভষ্মে মাথা রেখে- ঝরে পড়ে নোনা ঘাম 
পর্দার ওপাশে তবু কারা যেন অহর্নিশ আলোর চাবুক হাতে- 
কেড়ে নেয় সমূহ পিপাসা আঠার মতন লেগে থাকে ক্ষয় ও ক্ষতিতে; 
তবুও সভ্যতার থেঁতলানো আঁধারে আমি যেন 
অনুনাদী গন্ধধূপ এক সময়ের ভঙ্গুর গ্রীবায় ঢালি-পুষ্ট ফসলের গান। 
নোনা ঘামে প্রতিদিন জন্ম হয় সভ্যতার সহোদর 
আর নিজেকে আবিষ্কার করি পৃথিবীর যুপকাষ্ঠে হতে পারে 
এ এক আশ্চর্য টোটেমের নাম প্রতিদিন শোধরাতে হয় যার-নির্মিতির দাম ।

No comments:

Post a Comment