কবি-অনামিকা ভূঞা
আমি পিপাসিত প্রাণ
এদিক সেদিক খুঁজে ফিরি
সামান্যতম জলের নিশান।
না,না জল আমি চাই না
আমার বেড়েছে মনের ক্ষুধা
হেরিতে তোমার মুখখালি কোমল
সে যে আমার অমৃতের সুধা।
ক্ষুধা,তৃষ্ণা ভুলে যাবো
মুছে যাবে হিয়ার যাতনা সব।
বিভোর হবো তোমার অভয়বে
সুখের পাখি মনে করবে কলরব।
অপলক মায়াবী চাহুনী তোমার
কোমল তোমার হৃদয় খানি
মুখে ভাঁসে প্রেমের কাব্য শত
কন্ঠে
তোমার ধ্বনিত সূরবানী।
অষ্ট প্রহর কেটে যাবে যাক না
আমি তোমার ঐশ্যর্যে থাকি মোহিত
বিধাতার অপূর্ব এক সৃষ্টি তুমি
অশেষ বৈভবে তুমি সু-শোভিত।
যত ক্ষুধা আর পিপাসা আমার
মিটবে না
সামান্য অন্ন জলে
পাবো তোমায় কোন সুদূরে,
কোন সে মহান কর্ম ফলে???

No comments:
Post a Comment