যুবক
হাবিবুর রহমান
যুবক নেশাতে নেই মজা,
মৃত্যুকে নিস খোঁজা |
নেশা তোর মরণ ডালা,
তুই পরিবারের জ্বালা |
হতাশায় কাঁদে পরিবার,
আদর্শে তোর হার |
বন্ধু মহলে নেই মান,
মদ গাজা তোর প্রাণ |
যুবক নেশা দেবেনা মুক্তি,
তুই দেশের অপশক্তি |
যুবক তুই আজ নষ্ট,
পরিবারকে দিলি কষ্ট |
ফিরে আয় ভালো হবি,
দুধে ভাতে সমাজে রবি |
নাইচ
ReplyDelete