Tuesday, May 23, 2017

হারানোর বেদনা

মোহাম্মদ অংকন
একটি নয় দুটি নয় তিনটি ফুল ঝরল অকালে 
প্রভাতে ফুটে ফুল ঝরল মেঘাবর্তী বিকালে। 
মায়ের পড়ল পাথর চাপা তিন সন্তানের বিদায়ে 
দৃঢ়চেতায় বাবা ফেলে পা সন্তানের লাশ কাধে লয়ে। 
প্রথম ফুলে ভরেছিল মায়ের কোল কলমি লতার মত, 
সেই কোল খালি হতে লাগে নি সময় তিনরাতও। 
যে গেছে তো সে আর আসবে না ফিরে,এটা ভেবে 
মায়ের হৃদয়ের জলন্ত আগুন এক নিমিষেই নেভে। 
দ্বিতীয় ফুল ফুটে সংসারে এসেছিল আনন্দ অপরিমেয়, 
এক যুগ না পুর্তিতেই সেই ফুল হারাল মাতৃ স্নেহ। 
বাবার মন অল্পতেই বোঝে,মায়ের মনে সন্তানের শোক 
বিধাতার একী মহিমা!সেই মাকে দিয়েছে ধৈর্য অনেক। 
তৃতীয় ফুল জগতে এসে মায়ের মনপ্রাণ জুড়ালো, 
সংসারেতে উন্নতি,অবস্থার নানাবিধ পরির্বতন হলো। 
কিসের কি অর্থ?ষোল না পেরুতেই ধরল রোগ ক্যান্সার, 
জীবন বাচাঁতে জীবন যায়,কিসের কি সংসার। 
শত চেষ্টা হাজার প্রচেষ্টা আর নানাবিধ অর্থ ব্যয়ে, 
আরোগ্যের আশ্বাসে নয় মাস অন্তর বাড়িতে আসে নিয়ে। 
দিন না থাকিলে দিনের সন্ধান মেলে না কভু, 
কালেমা পড়িয়ে গতকাল পরজগতে নিয়ে নিয়েছে প্রভু।।

1 comment: