Tuesday, December 6, 2016

তাঁরা সব আমাদেরই লোক

কবি-এলিজা আজাদ
চলে গেছে যারা আলোকবর্তিকা পথে
উড়িয়ে জয়নিশান
দিকে দিকে সাজ সাজ রব
তাঁরা এসেছিলো আলোর মশাল হাতে
হেঁটে গেছে দূর সুদূর কত কঙ্কটাকীর্ণ পথ
রক্ত ঝরেছে অযুত নিযুত প্রাণে
নির্ভীক তাঁরা এসেছিল আঁধারের বুক চিরে
জ্বালিয়েছিল আলো প্রতিটি অন্ধকার ঘরে
অথচ ঘর তাঁদের করেছিল পর
আপন বলতে ছিলোনা কিছুই
তবু অকুতোভয় তাঁরা
তাঁদের হাতে ছিল পরশ পাথর বুলিয়ে গেছে একাগ্র চিত্তে
ঘর থেকে ঘরে-পথ থেকে পথে,
যে আছে আঁধারে ঢেকে
আজ পৃথিবীর মানুষ যত যে-দিকে তাকায়
দেখে সভ্যতার প্রজ্জলিত শিখা অনির্বাণ
যদি কারো যাত্রাপথে নেমে আসে ঘনঘোর অন্ধকার
তাঁরা পিছন থেকে বলে এগিয়ে যাও
জগতের ভীরু প্রাণ যত
সামনেই তোমাদের অপেক্ষমাণ আলো
বরণ করে ঘরে নাও
তোমরা সুবাসিত ও বশীভূত হও ফুলের গন্ধরসে
প্রজাপতি বর্ণীল রঙে আঁকা হয়ে থাক সকল জীবাত্মা
শতাব্দীর পর শতাব্দী অমর হোক তাঁরা
চলে গেছে যারা, তাঁরা সব আমাদেরই লোক।

No comments:

Post a Comment