Friday, December 16, 2016

বিজয়ের দিনে

কবি-মামুন আব্দুল্লাহ্
বিজয়ের দিনে 
আমি পারিনি 
কোন বহুজাতিক কোম্পানির 
ব্যবসায়ী লগো দিয়ে প্রোফাইল পিক সাজাতে। 
আমি পারিনি 
 বাদ্যযন্ত্রের তালে তালে 
রাতের অন্ধকারে 
শান্ত পল্লীর খেটে খাওয়া মানুষের 
ঘুম ভেঙে শহীদ মিনারে যেতে। 
আমি পারিনি 
লোক দেখানো শোভাযাত্রা নামে 
মানুষের চলাচলের পথ বন্ধ করে 
রাস্তায় নেমে তোমাদের স্মরণ করতে। 
আমি পারিনি 
বিজয় মেলেয় গিয়ে 
বিদেশী পণ্য কিনে 
নিজেকে মৌসুমী দেশপ্রেমিক সাজাতে। 
আমি পারিনি 
বিজয়ের আনন্দে 
গানের দোলে নিজেকে দুলিয়ে 
তোমাদের নামে গলা পাঠাতে। 
লোক দেখানো কিছুই পারিনি আমি করতে! 
পেরেছি শুধু ভোরের সূর্য উঠার আগে 
নফল নামাজ শেষে 
তোমাদের জন্য নিরবে অশ্রু ঝরাতে, 
আর কিছু পারিনি বলে 
হে বীর সন্তানেরা 
ক্ষমা করো মোরে।

No comments:

Post a Comment