Wednesday, December 7, 2016

ভেতরে -বাহিরে

কবি-সায়েখ শীতল
ভেতরে বেদনে পোড়া মন কাঁদেরে 
লোক সমাজের ভয়ে ঠোঁট হাসেরে। 
মিছে মিছে অভিনয় 
আর কত করা যায়? 
গলা ভেঙ্গে গান আসে করুণ সুরে। 
আমি খাই হাবুডুবু দুখ সাগরে, 
আশেপাশে কেউ নাই,কেউ নাইরে। 
চোখ দিয়ে বারিধার 
কেউ নাই দেখিবার 
থেকে থেকে টং দেয় জীবন তারে। 
ভেতরেতে পোড়া ছাই, কিছু নাইরে, 
বাহিরেতে সুখ রেখা ঝলক মারে। 
আর কিছু দিন বাকি 
সব কিছু দিয়ে ফাঁকি 
থাকবনা এই পাড়ে যাব ওপাড়ে।

No comments:

Post a Comment