কবি-শেখ তাহের
আকাশ ফিরে, বারে বারে
তাঁরায় খুজি বাবাকে,
বাবা তুমি কেমন অাছ-
দেখতে কি পাও আমাকে?
তাঁরায় খুজি বাবাকে,
বাবা তুমি কেমন অাছ-
দেখতে কি পাও আমাকে?
এই যে আমি, দেখ তুমি
চেয়ে দেখ পৃথিবীতে,
আকুল আমি, ডাকি তোমায়,
বারংবার হাত ছানিতে।।
চেয়ে দেখ পৃথিবীতে,
আকুল আমি, ডাকি তোমায়,
বারংবার হাত ছানিতে।।
তাঁরাদের ভীড়ে কেমন অাছ-
ওরা কি তোমায় অালো দেয়?
বল্না বাবা, কেমন অাছ?
মা ভীষণ জানতে চায়।।
ওরা কি তোমায় অালো দেয়?
বল্না বাবা, কেমন অাছ?
মা ভীষণ জানতে চায়।।
আমি কাঁদি, রত্না কাঁদে
মা কাঁদে সকাল-সাঁঝে,
তোমার জন্য নির্ঘুম রাত
কাঁটে আমাদের মাঝে-মাঝে।।
মা কাঁদে সকাল-সাঁঝে,
তোমার জন্য নির্ঘুম রাত
কাঁটে আমাদের মাঝে-মাঝে।।
তুমিও কি তাঁরা হয়ে
মিটিমিটি সারা রাত জ্বলো?
এখন বুঝি তাঁরাদের সাথেই
মজার মজার সব গল্প বলো!
মিটিমিটি সারা রাত জ্বলো?
এখন বুঝি তাঁরাদের সাথেই
মজার মজার সব গল্প বলো!
বাবা,
আমরা রাহেলার বিয়ে দিয়েছি
ছেলে থাকে ঢাকায়,
ওদের জন্য দোআ করিও
সুখে যেন দিন যায়।।
আমরা রাহেলার বিয়ে দিয়েছি
ছেলে থাকে ঢাকায়,
ওদের জন্য দোআ করিও
সুখে যেন দিন যায়।।
আমরা এখনো বাড়ি করিনি
নেই কোন নতুন কাহিনী,
বাবা, আমি এখনো বেকার-
আমার এখনো চাকুরি হয়নি।।
নেই কোন নতুন কাহিনী,
বাবা, আমি এখনো বেকার-
আমার এখনো চাকুরি হয়নি।।
আকাশ পানে চেয়ে চেয়ে
কথা বলি কত শত!
তাঁরা হয়ে খবর নিও
পৃথিবীর বাবার মত।।
কথা বলি কত শত!
তাঁরা হয়ে খবর নিও
পৃথিবীর বাবার মত।।

thanks
ReplyDelete