Thursday, December 8, 2016

এই আমি

কবি-আবুল কালাম আজাদ 
এই আমি কি সেই আমি 
হারাই আমি যাকে ? 
আজ যেন হায় পাইনা খুঁজে 
এই আমি আমাকে | 
কতযে চোরা পথ থাকে 
জীবন পথের ফাঁকে—
 কেউ ফাঁসে আর কেউবা হাসে 
পথের বাঁকে বাঁকে | 
কে কাকেযে দিচ্ছে ফাঁকি 
সুযোগ খুঁজে ফাঁকে —
 কোন বিপাকে কখনযে কে 
আটকা পড়ছে পাঁকে | 
হায় সেদিনের এই আমি 
 সেই সে মায়ের কোল, 
মনকারা রঙ জং ধরে আজ 
ধ্বংস দিচ্ছে দোল | 
সুখ আমার সে লালমুলা 
বাঁধেযা গাধার নাকে— 
ধরতে তাকে জীবনটাকে 
ফেলছি দুর্বিপাকে | 
স্বপ্নআঁকা জীবনটা আজ 
দেখছি মায়ার কল, 
সবমিশে আজ জীবনের সাজ 
পানসে অনুজ্জ্বল |

No comments:

Post a Comment