Thursday, December 8, 2016

ন্যায়ের পথে

কবি-শারমীন

ভোর হলো তাই ঘুম ভেঙ্গেছে
জাগল পাখির ঝাঁক,
মসজিদ হতে ভেসে আসে
মুয়াজ্জিনের ডাক।
খোদার নামে নামাজ পড়
সকল কাজ ফেলে,
আরও খুশি হবেন তিনি
মসজিতে গেলে।
খোদার নাম স্মরন করো
তাকে করো ভয়,
দিন দুনিয়ার সবই তুমি
করতে পার জয়।
পাহাড় সমান গুনাহ্ মোদের
করেন তিনি ক্ষমা,
তাহার কাছে আছে আফুরন্ত
ভালোবাসা জমা।
আল্লাহ্‌ নামের যিকির করি
তাহার মালা গাঁথী,
ন্যায়ের পথে আমি আল্লাহ্‌
অটুট যেন থাকি ।।

No comments:

Post a Comment