কবি-সরকার জুয়েল
মনে পরে তোমার শেষ আলিঙ্গন
সে দিন আমার অজান্তেই
তোমার বাহুডোরে জরায়ে
চুম্মন করেছিলে আমায়।
নিজেকে সামলিয়ে,
তোমাকে যখন দেখলাম,
তুমি তখন যৌবন পিপাসায় তৃষ্ণাত্ব।
মনে হচ্ছিল,
ক্ষুধাত্ব চিল-সকুনের মতো
খুবরে খুবরে খাবে আমার দেহ।
সেদিন নিজের সতীত্বকে
বিকিয়ে দিয়ে পতিতার কাতারে
দাড় করাতে পারিনি নিজেকে।
আমার পবিত্র ভালবাসাকে
কলঙ্কিত করতে চাইনি কখনো
তোমার দেহের প্রতি
ছিলানা বিন্দুমাত্র লোভ
তোমাকে মনের সিংহাসনে
রাজরানী করে ছিলাম।
কিন্তু তুমি,
যৌবন জ্বালায় হয়েছিলে উম্মাদ
আমাকে বললে আনস্যোশাল
আর নিজের সতিত্বকে
বিকিয়ে দিলে অন্যের হাতে।
তুমি যা করেছ,
সেটা তোমার অপরাধ
তোমাকে ঘৃণা করতে পারিনি কখনো
আজও পারি না
ভালবাসি তো অনেক বেশি..

No comments:
Post a Comment