Sunday, December 4, 2016

সম্পর্ক

কবি-উম্মে কুলসুম মুন্নি
কত কঠিন এই সম্পর্ক
কত শক্ত এই সম্পর্ক !
কত গভীর এই সম্পর্ক ,
কত কোমল এই সম্পর্ক ,
ককত নাজুক এই সম্পর্ক !
মাঝে মাঝে কিছুই বুঝিনা !
আসলে সম্পর্ক টা কি ?
সম্পর্ক কি রক্তের বাঁধন ?
সম্পর্ক কি হৃদয়ের আবেদন ?
সম্পর্ক কি সুখের মাতন ?
সম্পর্ক কি দুঃখের যাতন ?
আসলে সম্পর্ক টা কি?
পাওয়া নাপাওয়ার হিসেবের খাতা ?
নাকি সখু দুঃখের ছায়া ?
সম্পর্ক কি স্বার্থের লাগি
প্রতিনিয়ত আপনজনের ধ্বংস কামনা?
আসলে সম্পর্ক টা কি?
ওটা শুধু জানেন অন্তর্যামী !
সত্যি জানেন শুধু অন্তর্যামী !

No comments:

Post a Comment