কবি-শেখ বিপ্লব হোসেন
যুদ্ধ শেষে দামালছেলে
ফিরলো বীরের বেশে,
আঁধার ভেঙে উঠলো রবি
লাল সবুজের দেশে।
বাংলামায়ের জন্য যারা
জীবন করলো দান,
আমরা কখনো ভুলবোনা
তাদের অবদান।
তোমাদের স্বপ্ন যাবেনা বৃথা
আমরা সফল করবো,
বিভেদ ভুলে এসো সবাই
সোনার বাংলা গড়বো!
ডিসেম্বর এলেই মনেপড়ে
একাত্তরের সব স্মৃতি,
যুগেযুগে রবে এভূবনে
তোমাদের দেশপ্রীতি।

No comments:
Post a Comment