Monday, December 5, 2016

শব যাত্রা নয়

কবি-এবিএম সোহেল রশিদ

অকারণে দিন ভর ভাবালে আর
বৈচিত্র্যের আহ্লাদে লুব্ধ দুই চোখে
স্মৃতির চাঁদোয়ায় ব্যথার নদীতে
জলফড়িঙ লুটায় নেশার বুকে
মাছরাঙার ঠোঁটে নোনা স্বাদ অবিরত
আর ঝিনুক চোয়ালে গত দিনের ক্ষত!

গাইলে বিরহ গান। মানলে না কোন যুক্তি
সঙ্গীত রসে ভেজালে বুকের বিরান ভূমি
মোহগ্রস্ত সময় স্রোতের তোড়ে নাকাল
শুনেছি লুকানো ইচ্ছেগুলোর যবনিকায়
বিদায়মালা হাতে দাঁড়িয়ে থাকে আবেগ
শব যাত্রায় নয়, অভিযাত্রায় মিলবে মুক্তি!

No comments:

Post a Comment