কবি-শেখ বিপ্লব হোসেন
ভাবছি, আজ রাতে আমি একটুও ঘুমাবো না,
কড়িডোরে বসে শুধু তোমায় নিয়ে ভাববো,
আর তোমার সাথে সুখ দুখের গল্প করে
কাটাবো সারারাত।
তোমার স্নিগ্ধশীতল পরশে
আমি হারিয়ে যাবো এক অন্যরকম জগতে!
আমি অনেক পথ হাঁটবো তোমার হাত ধরে,
তোমার সোনাঝরা আলোয় আমাকে ভাসিয়ে দেবো
অচেনা কোনো গাঁয়!
তোমার প্রেমেবিভোর হয়ে
আমি একটু সুখ নেবো,
ক্ষণিকের জন্য আমি ভুলে যাবো
আমার সকল ব্যথা।
আমি ভুলেযেতে চাই আমার সমস্ত অতীত,
আমার ভবিষ্যৎ!
আমার বর্তমান শুধুই তুমি।

No comments:
Post a Comment