Wednesday, December 7, 2016

সেরাগ্রাম

কবি-পলক রায়

সোনার বাংলার সবার সেরা 
আমার গ্রাম ভাই 
সবুজমাঠে সোনা ফলে 
তুলনা যে নাই। 
গাঁয়ের পাশে ছোটনদী 
একেবেঁকে চলে 
মাঝি টানে নৌকার দাড় 
ভাটিয়ালী বলে । 
গাঁয়ের মেঠোপথের ধারে 
সারিসারি গাছ 
খালে বিলে টেংরা পুঁটি 
পদ্মায় ইলিশমাছ। 
ভোর হলে মোরগ ডাকে 
কৃষাণ ছোটে মাঠে 
সবুজমাঠে সোনার ধান 
খুশিতে সে যে কাটে। 
নদী ঘাটে সবুজমাঠে 
রাখাল বাজায় বাঁশি 
সকালবেলা সবুজমাঠে
ফোটে শিশির হাসি।
বাঁশবাগানে ঝোপেঝাড়ে 
প্রজাপতিরা ছোটে নীল 
আকাশে ওড়ে পাখি 
কাননে ফুল ফোটে। 
আঁধার হলে জোনাক জ্বলে 
সব পাখি যায় নীড়ে 
সবুজছোঁয়া স্নিগ্ধ আভা 
স্বপ্ন গ্রামকে ঘিরে।

1 comment:

  1. অনেক সুন্দর হয়েছে......।

    ReplyDelete