কবি-আনিস আরমান
আজকে কেনো স্বাধীন দেশে
বন্দি হয়ে চলতে হয়?
সত্য এবং সঠিক কথা
ভীতুর মতো বলতে হয়?
.
উচিৎ কথা বললে কেনো
জেল হাজতে ঢুকতে হয়?
ন্যায়ের পথে চলতে কেনো
হাজার বাধা রুখতে হয়?
.
স্বাধীন দেশের বুকে মায়ের
কান্না কেনো শুনতে হয়?
ছেলের জন্য কেনোইবা তাঁর
অপেক্ষায় দিন গুনতে হয়?
.
রিকশাচালক হয়েও কেনো
রাজপথে আজ মরতে হয়?
পাতি নেতা হয়েই কেনো
খুনখারাবি করতে হয়?
.
স্বাধীন দেশে কেনো আবার
রক্ত গায়ে মাখতে হয়?
নিজের দলের ছেলের কেন
সোনামুখটা ঢাকতে হয়?
.
ন্যায়-বিচারের জন্য কেনো
যুগ যুগ ধরে হাঁটতে হয়?
কেনো খুনি নেতার পায়ের
ধূলোবালি চাটতে হয়?
.
ক্ষুধার জ্বালায় পথে পথে
কেনো আবার ঘুরতে হয়?
ঘরবাড়িহীন মাঠে কেনো
তপ্তরোদে পুড়তে হয়?
বন্দি হয়ে চলতে হয়?
সত্য এবং সঠিক কথা
ভীতুর মতো বলতে হয়?
.
উচিৎ কথা বললে কেনো
জেল হাজতে ঢুকতে হয়?
ন্যায়ের পথে চলতে কেনো
হাজার বাধা রুখতে হয়?
.
স্বাধীন দেশের বুকে মায়ের
কান্না কেনো শুনতে হয়?
ছেলের জন্য কেনোইবা তাঁর
অপেক্ষায় দিন গুনতে হয়?
.
রিকশাচালক হয়েও কেনো
রাজপথে আজ মরতে হয়?
পাতি নেতা হয়েই কেনো
খুনখারাবি করতে হয়?
.
স্বাধীন দেশে কেনো আবার
রক্ত গায়ে মাখতে হয়?
নিজের দলের ছেলের কেন
সোনামুখটা ঢাকতে হয়?
.
ন্যায়-বিচারের জন্য কেনো
যুগ যুগ ধরে হাঁটতে হয়?
কেনো খুনি নেতার পায়ের
ধূলোবালি চাটতে হয়?
.
ক্ষুধার জ্বালায় পথে পথে
কেনো আবার ঘুরতে হয়?
ঘরবাড়িহীন মাঠে কেনো
তপ্তরোদে পুড়তে হয়?

No comments:
Post a Comment