কবি-সায়েখ শীতল
আনমনে,পথ পানে থাকি চাহিয়া
নিরাশার আশা নিয়ে থাকি বহিয়া।
আসি বলে এলেনা
করে মিছে ছলনা,
দিন শেষে ঘরে ফিরি চোখ মুছিয়া।
না জানি কোন কথা ভুল বুঝিয়া,
ভিন দেশে থাক একা পর সাজিয়া।
মিছে মিছে বেদনা
পুড়া হৃদে সহেনা,
না সওয়া ব্যাথা তবু যাই সহিয়া।
নাকি কোন পরনারী ঘরে আনিয়া,
বিদেশে বেধেছ ঘর তাহারে নিয়া?
সে কথাও ভেবনা
মুখ খুলে বলনা,
সতিনের ঘর তবু নিবো মানিয়া।
নাকি তারে পেয়ে মোরে গেছ ভুলিয়া?
শুধু শুধু পথ পানে থাকি চাহিয়া।
তবুও লিখি চিঠি
নিয়ে শত ভুলত্রুটি
মনে কভু পড়ে যদি ভুল করিয়া।

No comments:
Post a Comment