Friday, December 2, 2016

রক্তাক্ত ইতিহাস

কবি-লিয়ন আজাদ
হৃদয় ফেটে চিৎকার আসে
বিজয় দিবস এলে
শোকে কাঁদে বাঙালি জাতি
চোখের অশ্রু ফেলে
সারা দেশে ছেয়ে যায় তখন
লাল সবুজের সাজে
প্রভাত হলেই শুনতে পাই যে
বিজয়ের সুর বাজে
লাখো বাঙালির রক্ত বির্সজনে
পাওয়া এই স্বাধীনতা
ষোলই ডিসেম্বর দিনটি বাঙালির
রয়েছে হৃদয়ে গাঁথা
বিজয়ের সাথে জড়িয়ে আছে
একাত্তরের স্মৃতি
শ্রদ্ধা জানাই স্বজনহারা আর
যোদ্ধাহতদের প্রতি
বিজয় দিবস মানে হলো
ঘর হারাদের দীর্ঘশ্বাস
বিজয় দিবস মানেই হলো
এক রক্তাক্ত ইতিহাস

No comments:

Post a Comment