Sunday, December 4, 2016

সেই মেয়েটি

কবি-শারমীন

সেই মেয়েটি ঘুরে বেড়ায়
সারা গাঁও জুড়ে,
এলো মেলো চুলগুলো তার
মিষ্টি হাওয়ায় দুলে।
কাজল কালো চোখ দুটি তার
হাসিতে চাঁদের আলো,
সবার সাথে ভাব ছিল তার
করতো সবার ভালো।
হঠাৎ একদিন ওই মেয়েটা
শশুর বাড়ী গেল,
সেই থেকে তার দস্যিপনা
সবই থেমে গেল।
গভীর রাতে জেগে ওঠে
মন হয় তার উদাস,
তার সাথে কেঁপে কেঁপে কাঁদে
রাতের কালো বাতাস।
অন্তরে তার সুখ ছিলনা
ছিলনা মুখে হাসি,
দেখলনা কেউ সেই মেয়েটির
কেন যায় চোখের জলে বুক ভাসি।
ডাক ছাড়া তার কান্না শুনি
একলা দিবা নিশি,
খুঁজলনা কেউ সেই মেয়েটি
কাঁদে কাহার লাগি ।।

No comments:

Post a Comment