কবি- এস এম শেরআলী শেরবাগ
চাল আনতে নুন ফুরায়
অভাব যার নাম
মাথা গুজার ঠাই থাকেনা
তবু ওরা আপন।
অভাব যার নাম
মাথা গুজার ঠাই থাকেনা
তবু ওরা আপন।
আয় ব্যায়ের ধার ধারেনা
বিলাশিতা নাই মনে
শান্তির ঘুমে ব্যাঘাত নাই
সদাই থাকে আনমনে।
বিলাশিতা নাই মনে
শান্তির ঘুমে ব্যাঘাত নাই
সদাই থাকে আনমনে।
কষ্ট দুেঃখের মাঝে আছেে
এক বস্তা ভালবাসা
তৃপ্তি আছে মনে সদা
খোলা আকাশে ভাসা।
এক বস্তা ভালবাসা
তৃপ্তি আছে মনে সদা
খোলা আকাশে ভাসা।
চোর ডাকাত সন্ত্রাসীর ভয়
হারাবার নাই কিছু
ঘুমের মাঝে শান্তি আছে
নাই চিন্তা পিছু।
হারাবার নাই কিছু
ঘুমের মাঝে শান্তি আছে
নাই চিন্তা পিছু।
ভালবাসা অহনিশ মমতার পরশ
প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব
সময় নেই কসার ওদের
থাকুক যতই অভাব্
প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব
সময় নেই কসার ওদের
থাকুক যতই অভাব্
পোকা মাকড়ের ঘর বসতী
নিত্য মুক্ত আশা
শান্তি তবু ওদের মাঝে
এক বস্তা ভালবাসা।
নিত্য মুক্ত আশা
শান্তি তবু ওদের মাঝে
এক বস্তা ভালবাসা।

আমৃত্যু ভালবাসা জানাই “ আলোর পোকা’কে যার বুকে আমার মতো এক নগন্য লেখকের লেখা
ReplyDelete“ বস্তা ভরা ভালবাসা “ কবিতাটি স্থান দিয়ে আমাকে বাধীত করলেন।
------- এস এম শেরআলী শেরবাগ।
কৃতজ্ঞতা ও ভালোবাসা নিরন্তর
Delete