Tuesday, December 6, 2016

প্রতিজ্ঞা

কবি-শেখ তাহের
জীবন যন্ত্রনাকে পান করেছি
নীলকন্ঠ আমি হবোই,
গরলকে অমৃত বানাবো
কবিতায় দেব একফোটা অশ্রু
তাতে থাকবেনা কালিমা,
দীপ্তি থাকবে, দাহ থাকবেনা,
প্রাণ থাকবে, চঞ্চলতা থাকবেনা।।
দুঃখ পুকুরে সাতার কেটেছি
রাঁজহাস আমি হবোই,
হিংসার তিক্ত জলকণাগুলি
পালক থেকে ঝরিয়ে ফেলবো...
জীবনের আকাশে আমাকে
যে উড়তেই হবে...।।
এখনো আমার বৈরাগ্য ধ্যান
শীতের অন্ধকার রাতে হিমে
সিক্ত অসহায় নারীকেও নিষ্ঠুর
_____মনে হয়!
দুয়ারে আকুল আবেদন_____
____প্রিয়তম দুয়ার খোল,
আমি উপেক্ষা করি,
সকালে শয্যা ছেেড় বাইরে
এসে দেখি ঘাসে রক্তের দাগ!
দেখি, সরোবরে তরঙ্গের তাড়নায়
দুটি পদ্মফুলের ক্ষণিক মিলন।
তবুও রোমান্স খুজিনা___
আমি রোমান্স খুজবো_ও না,
আমাকে যে সাধের সাধনায়
___সফল হতেই হবে।।
জানি, আমার দুঃখ, কুৎসিত দুঃখ,
অভাবগুলো খুব স্বার্থপর ___
তবে আমাকে ধরবার উপায় নেই,
আমি দুঃখ বলয়ের শেষ কক্ষপথের
_____ইলেকট্রন চর্চা করি....
আমি ঘুরি, দুঃখ ঘোরে
দুঃখ ঘোরে, আমি ঘুরি....
দুঃখ দেবতাকে আমি অভুক্তই রাখবো
তবুও আমি সফল হবো___
_____এ আমার প্রতিজ্ঞা।।

No comments:

Post a Comment