কবি-মামুন আব্দুল্লাহ
মাঝ রাতে ঘুম ভেঙে দেখি
রাত এখনো আছে বাকী
ঘুম ঘুম দু'টি আঁখি,
স্বপ্নতে যে তুমি ছিলে এত কাছে
জেগে দেখি, তুমি পাশে নেই সে কি?
ইদানিং এমনই হয়
তোমায় ভেবে ভেবে নিশি ভোর হয়!
মনে হয় এই ঘরেই কোন কোণে
হয়তো তোমার বসতি,
ইচ্ছে হয়না আর উঠে,
জ্বালাতে ঘরের বাতি
আলো জ্বালালে তুমি চলে যাও যদি।
আমার পাগলামি দেখে
জোনাকিরা মিটিমিটি হাসে
বলতো আমার কষ্টতে,
তাদের কি যায় আসে?
মাঝে মাঝে রাত জাগা পাখিরা
দূ'র হতে ছুটে এসে,
খোলা জানালার পাশে বসে
সু-করুণ সুরের মায়াজালে
আমাকে বড় বেশী আনমনা করে!
মাঝে মাঝে আমায় দেখে
আকাশের ওই চাঁদ হাসে
ভূলে যায় সে
তারও গায়ে দাগ আছে!
তুমি কাছে নেই বলে
আজকাল তোমার শূন্যতা আমাকে
খুব বেশী এলোমেলো করে দেয়!
মাঝে মাঝে হিম শীতল বাতাসে
নাম না জানা ফুলের সুভাষে
তোমার ঘ্রাণ ভেসে আসে,
তাতেই আমি ভাসাই তরী
অথৈই সুখের সাগরে।

No comments:
Post a Comment