কবি-টিপু রহমান
ভালোবাসা মানে সাগর তীরে
বেসামাল ছুটে চলা- উত্তাল দৌড়ানো
ঢেউয়ের সাথে নাচানাচি আর
নোনাজলে ভিজে যাওয়া ...
বেসামাল ছুটে চলা- উত্তাল দৌড়ানো
ঢেউয়ের সাথে নাচানাচি আর
নোনাজলে ভিজে যাওয়া ...
ভালোবাসা মানে পর্বতের শীর্ষে ওঠে
নিজেকে নীলাকাশের হাতে তুলে দেওয়া
দু'হাত বাড়িয়ে নীলাকাশ ছোঁয়া
ভালোবাসা মানে সবুজ ফসলে ক্ষেতে
ঢেউ খেলানো মাতাল হাওয়া
চির সবুজ ঘাসের উপর শুয়ে পড়া
ভালোবাসা মানে হঠাৎ বৃষ্টিতে
অবলিলায় ভিজে যাওয়া...
ভালোবাসা মানে আকাশের প্রতি
মেঘেদের প্রশ্নহীন আনুগত্য
ভালোবাসা মানে শিশিরে ভেজা
সবুজ ঘাস; সবুজ পাতার গায়ে
শিশিরের নাক ফুল; যেনো হীরের নাক ফুল!
ভালোবাসা মানে সবুজ মেঠো পথে
একটানা পথ হেটে চলা...
ভালোবাসা মানে মাছের খুঁজে
বাঁশের মাথায় নদীর বাঁকে
মাছরাঙা আর পানকৌড়িদের
এক ঠাই প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকা...
কখনো পাওয়ার আনন্দ আর
কখনো না পাওয়ার বিরহ-বেদনা
ভালোবাসা মানে প্রতীক্ষার প্রহর গুনা
কখনো পাওয়ার আনন্দে আর কখনো
না পাওয়ার ক্ষোভে কেঁদে ফেলা
অতঃপর জ্বলে পুড়ে
ভালোবাসা হয় খাঁটি সোনা।
ভালোবাসা সে এমনি এক বলয়
যেখানে নেই কোনো প্রশ্নের অবকাশ
নেই কোনো অস্পৃশ্যতা কিংবা
কোনো গন্ডি বাঁধাধরা
ভালোবাসা সে এক সীমাহীন মেঠোপথ
গাছে ঘাসে ঢাকা পাখিদের মৌতাতঃ
ভালোবাসা লাগামহীন কোনো ঘুড়ির মতো
ভালোবাসা উদার এক আকাশ
ভালোবাসা সমুদ্রের উদাত্ততা-গভীরতা
ভালোবাসা সপ্নের বিলাস, নীলাকাশঃ
আবেগের ঘন মেঘ, ভালোবাসা সৃষ্টির বর্ষন
ভালোবাসা ধংসের হাতে সৃষ্টির নিশান!
ভালোবাসা উদ্দ্যত এক অঙ্গীকার
ভালোবাসা নরকের মাঝে সুখের পদচিহ্ন!
ভালোবাসা বুকের রক্তে মেহেদী আলপনা
কিংবা কোনো এক কবির হৃদয়ের নির্যাসে গড়ে উঠা কবিতার এক স্বতঃস্ফূর্ত জনসভা
তারপর মিছিলে মিছিলে ছড়িয়ে পড়া
আর ছড়িয়ে দেওয়া ভালোবাসা আর শুধু ভালোবাসা।
নিজেকে নীলাকাশের হাতে তুলে দেওয়া
দু'হাত বাড়িয়ে নীলাকাশ ছোঁয়া
ভালোবাসা মানে সবুজ ফসলে ক্ষেতে
ঢেউ খেলানো মাতাল হাওয়া
চির সবুজ ঘাসের উপর শুয়ে পড়া
ভালোবাসা মানে হঠাৎ বৃষ্টিতে
অবলিলায় ভিজে যাওয়া...
ভালোবাসা মানে আকাশের প্রতি
মেঘেদের প্রশ্নহীন আনুগত্য
ভালোবাসা মানে শিশিরে ভেজা
সবুজ ঘাস; সবুজ পাতার গায়ে
শিশিরের নাক ফুল; যেনো হীরের নাক ফুল!
ভালোবাসা মানে সবুজ মেঠো পথে
একটানা পথ হেটে চলা...
ভালোবাসা মানে মাছের খুঁজে
বাঁশের মাথায় নদীর বাঁকে
মাছরাঙা আর পানকৌড়িদের
এক ঠাই প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকা...
কখনো পাওয়ার আনন্দ আর
কখনো না পাওয়ার বিরহ-বেদনা
ভালোবাসা মানে প্রতীক্ষার প্রহর গুনা
কখনো পাওয়ার আনন্দে আর কখনো
না পাওয়ার ক্ষোভে কেঁদে ফেলা
অতঃপর জ্বলে পুড়ে
ভালোবাসা হয় খাঁটি সোনা।
ভালোবাসা সে এমনি এক বলয়
যেখানে নেই কোনো প্রশ্নের অবকাশ
নেই কোনো অস্পৃশ্যতা কিংবা
কোনো গন্ডি বাঁধাধরা
ভালোবাসা সে এক সীমাহীন মেঠোপথ
গাছে ঘাসে ঢাকা পাখিদের মৌতাতঃ
ভালোবাসা লাগামহীন কোনো ঘুড়ির মতো
ভালোবাসা উদার এক আকাশ
ভালোবাসা সমুদ্রের উদাত্ততা-গভীরতা
ভালোবাসা সপ্নের বিলাস, নীলাকাশঃ
আবেগের ঘন মেঘ, ভালোবাসা সৃষ্টির বর্ষন
ভালোবাসা ধংসের হাতে সৃষ্টির নিশান!
ভালোবাসা উদ্দ্যত এক অঙ্গীকার
ভালোবাসা নরকের মাঝে সুখের পদচিহ্ন!
ভালোবাসা বুকের রক্তে মেহেদী আলপনা
কিংবা কোনো এক কবির হৃদয়ের নির্যাসে গড়ে উঠা কবিতার এক স্বতঃস্ফূর্ত জনসভা
তারপর মিছিলে মিছিলে ছড়িয়ে পড়া
আর ছড়িয়ে দেওয়া ভালোবাসা আর শুধু ভালোবাসা।

No comments:
Post a Comment