কবি-সরকার জুয়েল
তোমার আমার একসাথে চলার পথ
অনেক আগেই শেষ হয়ে গেছে
ফুরিয়ে গেছে আমার প্রতি
তোমার ভালবাসা
সেটা বুঝতেই পারিনি কখনো।
ভুল করে তাকিয়ে ছিলাম
মরিচিকার পানে
নিঝুম রাতে বিষণ্ন মনে
আকাশ পানে
তাকিয়ে
তারাদের কথা না ভেবে
তোমাকে ভেবেছি।
চাঁদনী রাতে চাঁদের আলোয়
তোমার ছবির সাথে
গল্প করে
বুকে হাজারো স্বপ্ন বুনেছি।
অথচ আজ, তোমার কাছে
প্রয়োজন নেই
আমার
সব প্রয়োজন ফুরিয়ে গেছে
হারিয়ে গেছে ভালবাসা।
আজ তোমার পাশে
নতুন কোন প্রিয়জন
যার বুকে মুখ গুজে
সুখ খুঁজছো সারাক্ষণ।
অথচ সেই তোমার জন্যই
কাঁদে
আমার মন
ভালবাসি তো অনেক বেশি...

No comments:
Post a Comment