কবি- সরকার জুয়েল
মা তোমার ভাষাকে ওরা
গলা টিপে হত্যা করতে চায়
ওরা বিষধর সাপের মত
না না ওরা হায়নার দল
তোমার বুক থেকে কেড়ে নিচ্ছে
তোমার সন্তানদের।
ওরা নাকি স্বাধীনতার পক্ষ শক্তি
আমাদের জন্ম ভূমি নাকি
ওদের বাবার একার।
ওরা স্বাধীনতার দাবি করে
স্বাধীনতা মানে কি?
ক্ষমায় বসে
শাসনের নামে শোষন করা
নাকি গণহত্যা?
মা তোমাকে রক্ষা করতে
তোমার সন্তানরা জীবন দিয়েছে
রক্ত চোষা জানোয়ারেরা
রক্ত খেয়েছে তাদের
আমরা তো সে ইতিহাস ভুলিনি।
ওরা আমাদের নতুন করে
স্বাধীনতার ইতিহাস শিখাতে চায়
স্বাধীনতার মানে কি ওরা বোঝে?

No comments:
Post a Comment