কবি-মো.শাহীন ভূঁঞা
মানুষগুলো ক্রমাগত দুঃখের স্বপ্নে বিভোর,
সুখগুলো পাখি হয়ে উড়ে যায় শূন্যতায়;
দিন যায় উৎকণ্ঠায়, রাত অাসে অস্থিরতায়,
কেটে যায় বিষাদ রাত, অাসে না তবু ভোর।
সুখগুলো পাখি হয়ে উড়ে যায় শূন্যতায়;
দিন যায় উৎকণ্ঠায়, রাত অাসে অস্থিরতায়,
কেটে যায় বিষাদ রাত, অাসে না তবু ভোর।
দুঃস্বপ্নের দীঘল রাতের বিবমিষা অন্ধকার
কালো কাফনে মৃত্যু পরোয়ানা দিচ্ছে লিখে;
অার কালো কাফনে মূঢ় মৃত্যু থেকে থেকে
ভেসে যাচ্ছে ঢেউয়ের তোড়ে অনিবার।
এ কেমন পৃথিবী, দুঃস্বপ্ন ভরা মানুষের চোখে
দুর্যোগ অার মহামারী যেনো অাছে লেগেই;
কতো মানুষ ঝরছে তার পরিসংখ্যান নেই,
পাথরের মতো স্তব্ধ অাজ মানুষগুলো শোকে।
অার কতো দীঘল দুঃস্বপ্ন দেখলে পরে ফের
দেখবে মানুষগুলো অাগের মতো স্বপ্ন সুখের।
কালো কাফনে মৃত্যু পরোয়ানা দিচ্ছে লিখে;
অার কালো কাফনে মূঢ় মৃত্যু থেকে থেকে
ভেসে যাচ্ছে ঢেউয়ের তোড়ে অনিবার।
এ কেমন পৃথিবী, দুঃস্বপ্ন ভরা মানুষের চোখে
দুর্যোগ অার মহামারী যেনো অাছে লেগেই;
কতো মানুষ ঝরছে তার পরিসংখ্যান নেই,
পাথরের মতো স্তব্ধ অাজ মানুষগুলো শোকে।
অার কতো দীঘল দুঃস্বপ্ন দেখলে পরে ফের
দেখবে মানুষগুলো অাগের মতো স্বপ্ন সুখের।

No comments:
Post a Comment