Thursday, December 1, 2016

চাঁদ আমার চাঁদ বলে

কবি-আইরীন কাকলী
 
 চাঁদ আমার চাঁদ বলে
বলে-
আমি নাকি অগ্নিগিরি বুকে নিয়ে
চেয়ে থাকি পৃথিবীর সমুদ্রের দিকে।
চাঁদ যেমন পৃথিবীর আবর্তন গোনে
তেমনি একের পর এক
সাদা ফেনার মত ঢেউগুলিকে গুনি।
যখন আমি নীল জামদানি পরি
যেন তখন আমার অমাবস্যা !
অন্ধকার সাঁতরে ফিরে আসি আমি
নতুনত্বের আবিষ্কারে।
আমি যেন পুরাতন সাজে
বলতে গেলে একেবারে সাদামাটা ভাবে
দুর্লভ কিছু একটা হয়ে প্রকাশ হই
পৃথিবীর বিলাসী চোখের পটভূমিতে
অথচ আমার কিছুই নেই।
দূর থেকে দেখা শাব্দিক সৌন্দর্যে
কবি হয় অনেকেই
কখনও বা এবুকে রাখে পা,
সে ক্ষত বুকে থাকে বহুকাল
আর আমি চাঁদের মতই !
একা ...
সারাটা জীবন একাই থেকে যাই
সূর্যের প্রতীায়।
ক্ষতরুপ খানিকটা কলঙ্ক বুকে বাস করি
মহাকাশের অগ্নিগিরির সাথে।

No comments:

Post a Comment