Monday, December 5, 2016

ছোট্ট মনের বেদনা

কবি-ফাতেমাতুন নূর
 
ছোট্ট মনের ছোট্ট হৃদে বাসা বাঁধতে চাই
সেই বাসাতে ফুলেরই তো বাগান গড়ে যাই।
পাগল তুমি ওগো প্রিয় বুঝনা যে কেনো
রয়েছি তো তোমার আমি সেটাই তুমি জেনো !
নয়ন মেলে দেখো ওগো কীযে আছি জ্বালায়
বুক ফাটে তো মুখ ফোটেনা স্বপ্নরা সব পালায়।
কতো ভ্রমর আদর করে বাগানেরই ফুলে
একেলা সেই ঘাসফুল কেনো পড়ে থাকে মূলে?
আলো বাতাস পায়না সেতো থাকে পড়ে কোণে
কেউ কখনও একটু আদর করে আপন মনে।

No comments:

Post a Comment