কবি-শেখ বিপ্লব হোসেন
কনকনে-শীত, কাঁপছে দেখ
পাখ্পাখালি সব,
শীতের কাঁথা গায়ে দিয়ে
প্রকৃতি নীরব।
ছোট্টশিশু কাঁপছে শীতে
গরিবমায়ের কোলে,
ধনীর ছেলে অট্টালিকায়
মহা আনন্দে দোলে।
কতমানুষ ঘুমায় রাতে
শীতের কাঁথা নাই,
ওদের জন্য একটি করে
গরমকাপড় চাই!
এসো এসো বন্ধু সকল
হাতেহাত মিলাই!
সবাই মিলে একটু সুখ
ওদের জন্য বিলাই।

No comments:
Post a Comment