Friday, December 16, 2016

স্বাধীনতা

কবি-সাজ্জাদ হোসেন
হে স্বাধীনতা – 
যুগ-যুগান্তর পেরুল তোমায় 
করেছি জয় 
আজও তোমার কিসের ভয়? -
 হে স্বাধীনতা – 
তুমি কেন আজও পরাধীনতার 
শৃঙ্খল বন্দি? 
কেন ঐ পাপিষ্ঠাদের সাথে 
করেছ সন্ধি? - 
হে স্বাধীনতা – 
তুমিতো একেবারে মুক্ত 
তবে কেন হয়েছ 
অপরাধীদের সাথে যুক্ত? - 
হে স্বাধীনতা – 
যারা করছে তোমায় তিরস্কার 
তুমি কেন দাও তাদের পুরস্কার? - 
হে স্বাধীনতা – 
যারা দেখিয়েছিল নিন্দার যুক্তি 
তাদের মুখে কেন দেশ প্রেমের উক্তি? - 
হে স্বাধীনতা – 
ঐ প্রভু ভক্তরা আজ দেখায় নীতি, 
তারা কি ভুলে গেছে অতীতের স্মৃতি? - 
হে স্বাধীনতা – 
দাও তোমার শেষ বানী 
সর্বশেষ ইতি টানি।

No comments:

Post a Comment