কবি-সাজ্জাদ হোসেন
গৃহে নাই অন্ন
কাব্য রচনায় কি হবে ধন্য
নয়নে নাই জল
তবুও কলম
অস্রে হাস্য অরণ্য ।।
বাস্তব্য কর্ম লগনে
কাব্যরস কতটুকু মূল্য
আজ তাই অহেতুক
কথ্য সমতুল্য। ।।
ধনীব্যক্তি স্মারকলিপি
অন্যথা ওষধি বিক্রয়
জীবন বাঁচাতে সর্বকর্ম
করতে হবে জয়।।
যাতে আছে অসম্মান
তাতে পাবে ধন টাকা
তুমি যাকে সুখ বল
তা প্রকৃতি নিকট একদম ফাকা। ।
কবিতা এটি নয়
এটি জীবন বীমা
মৃত্যু আমারি হবে
অমর থাকবে কবিতা নামা।

No comments:
Post a Comment